মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্মাতা রাফি আনসারীর ক্রাইম থ্রিলার ‘কামনা’

নির্মাতা রাফি আনসারীর ক্রাইম থ্রিলার ‘কামনা’

নির্মাতা রাফি আনসারীর ক্রাইম থ্রিলার ‘কামনা’

ক্রাইম থ্রিলার গল্পে শর্টফিল্ম নির্মাণ করছেন রাফি আনসারী। গত ২৫ সেপ্টেম্বর উত্তরার লাবনী-৪ শুটিং হাউসে ‘কামনা’ নামের শর্টফিল্মটির প্রথম পর্বের শুটিং করেছেন তিনি। এতে অভিনয় করছেন নূর আলিফ ও খান রোশনি।  বাকি অংশের শুটিং হবে আগামী ১০ অক্টোবর।

স্বাধীন চলচ্চিত্র নির্মাতা রাফি আনসারীর গল্প, চিত্রনাট্য ও নির্দেশনায় নির্মিত হচ্ছে এটি। খুনের একটি ঘটনাকে ঘিরে ‘কামনা’র গল্পে তৈরি হয় রহস্য। সেই রহস্যের সূত্র ধরে কাহিনি ধীরে ধীরে জটিল হয়ে এগিয়ে যায়।

শর্টফিল্মটিতে নূর আলিফ ও খান রোশনি ছাড়াও অভিনয় করেছেন শিখা কর্মকার, মাহমুদ আলম কচি, আশরাফুল আশিশ, মানহা, রাফিউল মুনিমসহ অনেকে।

দৃকপট ও ক্রিপ্টিক স্টুডিও ব্যানারে ইউটিউবে একাধিক থ্রিলার নাটক ও শর্টফিল্ম প্রকাশ করেছেন রাফি আনসারী। তার ‘কবর’ শর্টফিল্মটি প্রায় চার লাখ ভিউয়ের কাছাকাছি পৌঁছেছে। গত মে মাসে ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভৌতিক থ্রিলার ‘রুম ৩০৭’ও এরই মধ্যে লাখ ভিউ ছাড়িয়েছে।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা