বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলের পক্ষে নয়: পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলের পক্ষে নয়: পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলের পক্ষে নয়: পররাষ্ট্র উপদেষ্টা

ভোলায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলের পক্ষে নয়। এটা আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি।’

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ভোলা বালক সরকারি স্কুল মাঠে ভোটের গাড়ি ‌‌‌'ক্যারাভান' উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

মো. তৌহিদ হোসেন বলেন, ‘১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা আশা করছি উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগামী সংসদ নির্বাচনের বিশেষ গুরুত্ব কয়েকটি কারণে। এর মধ্যে একটি ১৫ বছরের সত্যিকারার্থে কোনো নির্বাচন হয়নি। যদি নির্বাচনের কথা বলা হয় তাহলে সর্বশেষ নির্বাচন হয়েছে ২০০৮ সাল।’

 

তিনি বলেন, ‘৩০ বছরের নিচে যুবকরা আজ পর্যন্ত ভোট দিতে পারেনি। তারা সত্যিকারার্থে নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাননি। এবার আমার লক্ষ্য প্রত্যেকটি মানুষ যাতে ভোট দিতে পারে সেই জন্য কাজ করছি।’

এসময় ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার প্রমুখ উপস্থিত ছিলেন।