শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাকিস্তান সেনা অভিযানে পাঁচ ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসী হত্যা

পাকিস্তান সেনা অভিযানে পাঁচ ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসী হত্যা

পাকিস্তান সেনা অভিযানে পাঁচ ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসী হত্যা

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বেলুচিস্তান কোহলু জেলায় অভিযানে পাঁচ ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসীকে হত্যা করেছে। পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যটি নিশ্চিত করেছে। 

তারা বলেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোহলু জেলায় অভিযান চালানো হয়। সেনারা জানতে পারেন সেখানে ভারতের মদদপুষ্ট ফিতনা-ই-হিন্দুস্তানের সন্ত্রাসীরা অবস্থান করছে। অভিযান চালানোর সময় সন্ত্রাসীদের সঙ্গে ব্যাপক গোলাগুলিতে ওই পাঁচ সন্ত্রাসী নিহত হয়।

সেখানে বিপুল বিস্ফোরক পাওয়া গেছে বলেও জানিয়েছে আইএসপিআর। আরও সন্ত্রাসী থাকতে পারে এমন আশঙ্কা থেকে সেখানে অভিযান অব্যাহত আছে বলেও উল্লেখ করেছে সংস্থাটি।

পাকিস্তানের সেনাবাহিনী গত কয়েকদিন ধরে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে অভিযান চালাচ্ছে। ফলে প্রতিদিনই সন্ত্রাসী নিহত হওয়ার তথ্য দিচ্ছে তারা।