সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মক্কার গ্র্যান্ড মসজিদ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

মক্কার গ্র্যান্ড মসজিদ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

মক্কার গ্র্যান্ড মসজিদ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদের ওপরের তলা থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক। তবে এক নিরাপত্তারক্ষীর দ্রুত তৎপরতায় বেঁচে গেছেন ওই যুবক। এমন বীরোচিত কাজের জন্য এখন প্রশংসায় ভাসছেন ওই নিরাপত্তারক্ষী।আবর নিউজ ও খালিজ টাইমসের প্রতিবেদন মতে, ঘটনাটি গত বৃহস্পতিবারের (২৫ ডিসেম্বর)। আত্মহত্যার চেষ্টা করা ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। 

 
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মসজিদ আল হারাম নামে পরিচিত গ্র্যান্ড মসজিদের ওপরের তলা থেকে এক ব্যক্তি লাফিয়ে পড়েন। মসজিদের নিরাপত্তার জন্য মোতায়েন বিশেষ বাহিনী জানায়, তারা এ ঘটনার দ্রুত সাড়ায় দেয় এবং ওই যুবককে মাটিতে পতনের হাত থেকে রক্ষা করে। এতে একজন নিরাপত্তা কর্মকর্তা আহত হন।
 
কর্তৃপক্ষ জানায, ওই যুবক এবং নিরাপত্তা কর্মকর্তা উভয়কেই চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াও সম্পন্ন করা হয়। মসজিদে হারামের নিরাপত্তা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘গ্র্যান্ড মসজিদের ওপরের তলা থেকে একজন ব্যক্তির আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে।’