শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল, সম্পাদক লতিফ

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল, সম্পাদক লতিফ

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল, সম্পাদক লতিফ

চাঁদপুর প্রেস ক্লাবের ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিজয় টিভির স্টাফ রিপোর্টার সোহেল রুশদী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি এম এ লতিফ।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় প্রেসক্লাবের নীতি নির্ধারণী কমিটির সদস্য বিএম হান্নান পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন।

কার্যকরী পরিষদের অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি রিয়াদ ফেরদৌস (গাজী টিভি), মাহবুবুর রহমান সুমন (দৈনিক ইলশেপাড়), কাদের পলাশ (স্টার নিউজ), মো. শওকত আলী (আলোকিত বাংলাদেশ), সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুল আউয়াল রুবেল (প্রভাতী কাগজ), যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মোশারফ হোসেন (সাপ্তাহিক চাঁদপুর সকাল), মোরশেদ আলম (চ্যানেল আই), সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি (যমুনা টিভি), চৌধুরী ইয়াসিন আরাফাত ইকরাম (খবর), ও তালহা জুবায়ের (এখন টিভি)।

এছাড়া কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন (দৈনিক চাঁদপুর দিগন্ত), প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম (এনটিভি), সাহিত্য, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক মুনাওয়ার কানন (মাই টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম আর ইসলাম বাবু (সুদীপ্ত চাঁদপুর), সমাজকল্যাণ, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক সেলিম রেজা (দৈনিক চাঁদপুর কণ্ঠ) তথ্য প্রযুক্তি ও সেমিনার সম্পাদক জাকির হোসেন (দৈনিক আলোকিত চাঁদপুর)।

 

কার্যকরী কমিটির সদস্য হলেন- জালাল চৌধুরী (জনকণ্ঠ), বি এম হান্নান (ইনকিলাব), ইকবাল হোসেন পাটোয়ারী (সমকাল), গিয়াসউদ্দিন মিলন (আমার দেশ), শাহাদাত হোসেন শান্ত (মানবকণ্ঠ), রহিম বাদশা (বাংলাভিশন), মো. শাহজাহান মিয়া (দৈনিক সংগ্রাম), আলম পলাশ (প্রথম আলো), জি এম শাহীন (এসএটিভি), মির্জা জাকির (যুগান্তর), আল-ইমরান শোভন (চ্যানেল টুয়েন্টিফোর), মুনির চৌধুরী (দিনকাল), রোকনুজ্জামান রোকন (দৈনিক চাঁদপুরজমিন), ফারুক আহম্মদ (সময় টিভি), একে আজাদ (দৈনিক চাঁদপুর দর্পণ), নেয়ামত হোসেন (বাংলাদেশ প্রতিদিন), মুহাম্মদ ইলিয়াস পাটওয়ারী (নয়া দিগন্ত)।

সভায় সদস্যদের সর্ব সম্মতিতে প্রেসক্লাবের ২০২৬ সালের উপদেষ্টা পরিষদ, সাংবাদিক কল্যাণ তহবিল, সদস্য যাচাই-বাছাই, অবকাঠামো উন্নয়নও শৃঙ্খলা উপকমিটি নাম ঘোষণা এবং অনুমোদন হয়।