শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জন্মদিনে মুক্তি পেল সালমান খানের নতুন সিনেমার টিজার

জন্মদিনে মুক্তি পেল সালমান খানের নতুন সিনেমার টিজার

জন্মদিনে মুক্তি পেল সালমান খানের নতুন সিনেমার টিজার


বলিউড মেগাস্টার সালমান খানের জন্মদিনে নেটদুনিয়ায় মুক্তি পেল নতুন সিনেমা ‘দ্য ব্যাটল অফ গালওয়ান’র টিজার। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা।শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে সালমান খান ফিল্মস ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় ‘দ্য ব্যাটল অফ গালওয়ান’র টিজার। ১ মিনিট ১২ সেকেন্ডের টিজারে নতুন রূপে ধরা দিয়েছেন সালমান।সিনেমার টিজারটি নিজের ভেরিফাইড ফেসবুকে শেয়ার করেছেন সালমান। হ্যাশট্যাগ দিয়ে সিনেমার নাম লিখে নায়ক লেখেন, ‘টিজার আউটি নাও’। টিজারে সালমানকে দেখা যায় একজন ভারতীয় সেনা কর্মকর্তা হিসেবে। লড়াকু যে সৈনিক একাই যুদ্ধ করেন শত শত সৈনিকের সঙ্গে।‘দ্য ব্যাটল অফ গালওয়ান’ সিনেমা ২০২০ সালে ভারত-চীন সীমান্তে হওয়া গালওয়ান সংর্ঘষের উপর ভিত্তি করে তৈরি। এ সিনেমার অভিনয় নিয়ে তাই পুরোপুরি সিরিয়াস সালমান।
 
অ্যাকশন ঘরানার এ সিনেমার শুটিংয়ের সময় ভারতের লাদাখ অঞ্চলে আহত হন। নির্দিষ্ট সময় বিশ্রামে থাকার পর চিকিৎসকের প্রয়োজনীয় নির্দেশনা মেনে আবারও পুরোদ্যমে নিয়মিত হন শুটিংয়ে।