মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মনোনয়নবঞ্চিত বিএনপি নেতাদের মশালমিছিলে ‘হার্ট অ্যাটাকে’ কর্মীর মৃত্যু

মনোনয়নবঞ্চিত বিএনপি নেতাদের মশালমিছিলে ‘হার্ট অ্যাটাকে’ কর্মীর মৃত্যু

মনোনয়নবঞ্চিত বিএনপি নেতাদের মশালমিছিলে ‘হার্ট অ্যাটাকে’ কর্মীর মৃত্যু

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত নেতাদের মশালমিছিল চলাকালে মো. মিজানুর রহমান (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। মনোনয়নবঞ্চিত নেতাদের পক্ষে অবস্থান নিয়ে তিনি ওই মিছিলে যোগ দিয়েছিলে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

‘হার্ট অ্যাটাকে’ মিজানুর রহমানের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকের বরাতে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়াম থেকে বের হওয়া মশালমিছিলে এ ঘটনা ঘটে। মারা যাওয়া মিজানুর রহমান কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যারাভাঙ্গা গ্রামের মো. চান্দু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলামকে। এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে স্থানীয় বিএনপির মনোনয়নপ্রত্যাশী পাঁচ নেতা ও তাদের অনুসারীরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। তারা হলেন সাবেক সংসদ সদস্য মাসুদ হিলালী, জেলা বিএনপির সাবেক সহসভাপতি রেজাউল করিম খান (চুন্নু), মো. রুহুল হোসাইন, শরীফুল ইসলাম ও সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ (সোহেল)।

কর্মসূচির অংশ হিসেবে দলের মনোনয়নবঞ্চিত পাঁচ নেতার পক্ষ থেকে সম্মিলিতভাবে শুক্রবার রাতে পুরাতন স্টেডিয়াম থেকে একটি মশালমিছিল বের করা হয়। মিছিল চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মিজানুর রহমান। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে অন্য নেতাকর্মীরা তাকে দ্রুত কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাতে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, মশালমিছিল চলাকালে একজনের মৃত্যুর খবরে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। পরে জানতে পেরেছি হার্ট অ্যাটাকে করে তিনি মারা গেছেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।