শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

সালমানের জন্মদিনে দেহরক্ষী থেকে সহশিল্পীদের আবেগঘন বার্তা

সালমানের জন্মদিনে দেহরক্ষী থেকে সহশিল্পীদের আবেগঘন বার্তা

সালমানের জন্মদিনে দেহরক্ষী থেকে সহশিল্পীদের আবেগঘন বার্তা


আজ ৬০-এ পা দিলেন বলিউড ভাইজান সালমান খান। জন্মদিনের প্রথম প্রহর থেকেই ভক্ত থেকে বলিউড তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন এ সুপাস্টারকে। সে তালিকায় আছেন ক্যাটরিনা থেকে অজয়। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁদের বার্তায় কেবল সালমানের সাফল্য বা তারকাখ্যাতিই নয়, বরং তাঁর উদারতা এবং মানুষের ওপর তাঁর গভীর প্রভাবের কথাও তুলে ধরেছেন।সালমানকে ‘সুপারহিউম্যান’ (অতিমানব) আখ্যা দিয়ে ক্যাটরিনা কাইফ লিখেছেন, ‘টাইগার টাইগার টাইগার! জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। প্রতিটি দিন ভালোবাসা ও আলোয় ভরে উঠুক।’
নিজের স্টাইলেই যেন শুভেচ্ছা জানিয়ে অজয় দেবগন। এ অভিনেতা লিখেছেন, ‘সব কা ভাই, সব কি জান। শুভ জন্মদিন সালমান খান।’
আবেগঘন এক বার্তায় সালমানের দেহরক্ষী শেরা লিখেছেন, ‘শুভ ৬০তম জন্মদিন মালিক। আপনার পাশে থেকে আমি অনেক চড়াই-উতরাই দেখেছি, কিন্তু আপনার স্টাইল আর শক্তি কখনো কমেনি। আপনার কারণেই আমি আজ পরিচয় ও সম্মান পেয়েছি।’‘ম্যায়নে পেয়ার কিয়া’র স্মৃতি হাতড়ে ভাগ্যশ্রী লিখেছেন, ‘তখন এবং এখন! বন্ধুত্ব সব সময়। শুভ জন্মদিন সালমান।’
সালমানের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে রাকুল প্রীত সিং লিখেছেন, ‘শুভ জন্মদিন সালমান স্যার! আগামী বছরটি আপনার জন্য নতুন অর্জন ও হাসির কারণ নিয়ে আসুক।’