মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭ বছর পর শ্বশুরবাড়ি ‘মাহবুব ভবন’-এ তারেক রহমান

১৭ বছর পর শ্বশুরবাড়ি ‘মাহবুব ভবন’-এ তারেক রহমান

১৭ বছর পর শ্বশুরবাড়ি ‘মাহবুব ভবন’-এ তারেক রহমান

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি সেখানে পৌঁছান।
 

দলীয় সূত্র জানিয়েছে, বিকেল ৪টা ২৫ মিনিটে গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাসভবন থেকে তারেক রহমানকে বহনকারী গাড়িবহর ধানমন্ডির উদ্দেশে যাত্রা শুরু করে। দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর শ্বশুরবাড়িতে তার এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে।

এর আগে, গত ২৫ ডিসেম্বর দীর্ঘ নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন তারেক রহমান। ওইদিন বেলা ১১টা ৩৯ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দর থেকে বের হওয়ার পর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে আয়োজিত এক বিশাল গণসংবর্ধনায় লাখো কর্মী ও সমর্থকের উদ্দেশে ভাষণ দেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখানে চিকিৎসাধীন মা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।


উল্লেখ্য, বিমানবন্দরে পৌঁছানোর পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান। দীর্ঘ সময় পর প্রিয় নেতাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত নেতাকর্মীরা।