সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুর-১ আসনে প্রার্থী বদল, বিএনপির প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন

পিরোজপুর-১ আসনে প্রার্থী বদল, বিএনপির প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন

পিরোজপুর-১ আসনে প্রার্থী বদল, বিএনপির প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন

পিরোজপুর-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পিরোজপুর-১ আসনে আলমগীর হোসেনকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করেন। 

এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের নাম ঘোষণা করা হয়েছিল।  

পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত জানান, মোস্তফা জামাল হায়দার নিজের শারীরিক অসুস্থার কথা জানিয়ে নির্বাচনে অংশগ্রহণে অপারগতার কথা প্রকাশ করলে অধ্যক্ষ আলমগীর হোসেনকে পিরোজপুর-১ আসনে মনোনয়ন দেয়া হয়। তিনি জানান, এ আসনে জেলা বিএনপি থেকে মনোনয়ন দেওয়ায় দলের সবাই খুশি।

মনোনয়ন পাওয়া আলমগীর হোসেন বলেন, ‘আমি দীর্ঘ দিন নিস্বার্থভাবে বিএনপির রাজনীতি করেছি। এ জন্য আমি খুশি। ইনশাআল্লাহ দলের সবাইকে নিয়ে আসছে, নির্বাচনে জয়ী হয়ে বিএনপিকে এ আসন উপহার দেব।’