শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার জৈনা বাজার–কাওরাইদ আঞ্চলিক সড়কের কাশিমপুর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম ফারুক(৩০)। সে উপজেলার কাওরাইদ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে একটি সিএনজির সঙ্গে ফারুকের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, “এ বিষয়ে এখনো কোনো তথ্য আমাদের কাছে পৌঁছায়নি। খোঁজ নিয়ে বিস্তারিত জানা যাবে।”

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি