কসবায় কন কনে শীত। বিপর্যস্ত জনজীবন। কসবা প্রতিনিধি। কসবায় জেকে বসেছে শীত। গত তিনদিন সূর্যের তেমন দেখা মেলেনি। শীতের তীব্রতায় শিশু ও বৃদ্ধসহ নানান পেশার মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে ঠান্ডা জনিত সমস্যা. শ্বাসকষ্ট. নিউমোনিয়া. ডায়রিয়া সহ অন্যান্য রোগে আক্রান্ত হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রচুর রোগীর সমাগম। কসবা উপজেলা একটি সীমান্তবর্তী এলাকায় বিদায় এখানে শীতের প্রকোপ একটু বেশি থাকে। অতিরিক্ত ঠান্ডা হওয়ার কারণে শ্রমজীবী মানুষের মাঝে হতাশা বিরাজ করছে। কসবা উপজেলা নির্বাহী অফিসার জনাব সামিউল ইসলাম বলেন শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় অসহায় গরীব দুঃখী মানুষের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে। সামনেও সহায়তা কার্যক্রম চলমান থাকবে। এছাড়া শীতার্ধ মানুষের মাঝে কসবা উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন. রাজনৈতিক দলের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।
