মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবির অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, ১ জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবির অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, ১ জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবির অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, ১ জন গ্রেফতার

 

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এ সময় ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

ডিবি সূত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর ২০২৫ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন ১ নম্বর মজলিশপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় বাকাইল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তির বসতবাড়ি তল্লাশি করে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

 

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— কাঠের হাতলযুক্ত দুটি রামদা, একটি চাইনিজ কুড়াল, একাধিক ধারালো চাপাতি ও ছোরা, দুটি স্লিংশটসহ মোট ১১টি দেশীয় অস্ত্র। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

 

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. রুবেল (৩৮)। তিনি মৃত হাজী আব্দুল আলীমের ছেলে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর থানার বড় বাকাইল (মিজান টাওয়ারের বাড়ি) এলাকায়।

 

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় জেলা পুলিশ।