বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাঞ্ছারামপুরে গণপিটুনিতে নিহত ১. গ্রেফতার ৪

বাঞ্ছারামপুরে গণপিটুনিতে নিহত ১. গ্রেফতার ৪

বাঞ্ছারামপুরে গণপিটুনিতে নিহত ১. গ্রেফতার  ৪

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে চোর সন্দেহে গণপিটুনিতে মো. ফোরকান মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এ পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করেছে।

 

পুলিশ ও নিহতের পরিবার জানায়, নিহত ফোরকান মিয়া বাঞ্ছারামপুর পৌরসভার মাতুর বাড়ির মোড় এলাকায় একটি মোটরসাইকেল গ্যারেজে কর্মরত ছিলেন। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে রবিন ও হৃদয় তাকে চোর সন্দেহে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে আছাদনগর বাজারে একটি ভাঙারি দোকানে নিয়ে গিয়ে তাকে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।

 

নিহতের স্ত্রী শারমিন আক্তার জানান, মারধরের একপর্যায়ে অভিযুক্তরা মোবাইল ফোনে তাকে কল করে তার স্বামীর আর্তচিৎকার শোনান। রাত ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রস্তুত করে। পরে বাঞ্ছারামপুর মডেল থানায় মামলা করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- আসাদনগর গ্রামের শফিকুল ইসলাম ও জাহিদুল ইসলাম। জগন্নাথপুর গ্রামের রিমন মিয়া ও আসাদনগর গ্রামের খাইরুন ইসলাম হৃদয়।

 

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।