সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভিত্তিপ্রস্তরের পরই বাবরি মসজিদ নির্মাণ এলাকায় দর্শনার্থীদের ভিড়

ভিত্তিপ্রস্তরের পরই বাবরি মসজিদ নির্মাণ এলাকায় দর্শনার্থীদের ভিড়

ভিত্তিপ্রস্তরের পরই বাবরি মসজিদ নির্মাণ এলাকায় দর্শনার্থীদের ভিড়

ভারতের মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণের এলাকায় প্রতিদিন ভিড় করছেন হাজারো মুসলিম দর্শনার্থী। অনেকে অস্থায়ী মসজিদে নামাজ আদায় করছেন। দেশটির বিভিন্ন প্রান্ত থেকে যাওয়া মানুষ এই মসজিদ নির্মাণের জন্য অর্থ দান করছেন।পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পরই এলাকাটি কার্যত মুসলিম দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে। প্রতিদিনই এখানে আসছেন অসংখ্য মানুষ। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশকে বাড়তি ফোর্স মোতায়েন করতে হয়েছে।

১২ নম্বর জাতীয় সড়ক ঘেঁষে এই মসজিদ নির্মাণ করা হবে। ফলে খুব সহজেই বাস যাত্রীরাও এসে নামাজ আদায় করতে পারবেন। অনেকে এরইমধ্যে এখানে গড়ে ওঠা অস্থায়ী মসজিদে নামাজ আদায় করছেন।