কক্সবাজারের চকরিয়া উপজেলা মাতামুহুরী নদীতে স্থাপিত পানি উন্নয়ন বোর্ডের রাবার ড্যাম দুটি অবশেষে ফুলানো শেষে সচল করা হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা রামপুর ও কোনাখালী ইউনিয়নের বাঘগুজারা পয়েন্টের রাবার ড্যাম দুটি সচল হওয়ায় এখন নদীতে মিঠাপানির প্রবাহ আটকানো শুরু হয়েছে।
রাবার ড্যাম দুটি ফুলানোর কাজ শেষ হওয়ায় এখন নদীর উজান থেকে নেমে আসা মিঠাপানির প্রবাহ বেড়েছে।
রাবার ড্যাম দুটি যথাসময়ে ফুলানোর মাধ্যমে সচল করার ফলে মাতামুহুরী নদীতে মিঠাপানির সেচ সুবিধা নিশ্চিত হয়েছে। এতে চকরিয়া ও পেকুয়া উপজেলার প্রায় ৬০ হাজার একর জমিতে চলতি মৌসুমে শুরু হতে যাওয়া বোরো ধান ও রকমারি সবজি চাষাবাদ নিয়ে স্থানীয় কৃষকদের উদ্বেগ আতঙ্ক কেটে গেছে।
কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে, ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চকরিয়া উপজেলাকে সবুজ বিপ্লবের আওতায় আনতে কৃষকের সেচ সুবিধা নিশ্চিতকরণে মিঠাপানির উৎস ধরে রাখতে সর্বপ্রথম মাতামুহুরী নদীর দুই পয়েন্টে অস্থায়ী ভিত্তিতে ক্রসবাঁধ।
