মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অন্তর্বর্তী সরকার কোনো দলের পক্ষে নয় : পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার কোনো দলের পক্ষে নয় : পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার কোনো দলের পক্ষে নয় : পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কাজ করছে না। আজ শনিবার (২৭ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ‘ভোটের গাড়ি’ ক্যারাভান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। আমরা আশা করি পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, গত ১৫ বছরে দেশে প্রকৃত অর্থে কোনো নির্বাচন হয়নি। সর্বশেষ ২০০৮ সালে অনুষ্ঠিত নির্বাচনে অনেকেই ভোট দিতে পারেননি; বিশেষ করে যাদের বয়স বর্তমানে ৩০ বছরের নিচে, তারা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি। আগামী নির্বাচনে যুবকরা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।

তৌহিদ হোসেন আরও বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে, প্রতিটি মানুষ যেন তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানুষ যেন নিজ ইচ্ছামতো ভোট দিতে পারে, সেজন্য ‘হ্যাঁ-না’ ভোটের আয়োজন করা হয়েছে। ‘ভোটের গাড়ি’ ক্যারাভানটি দেশের প্রতিটি উপজেলায় পৌঁছাবে এবং আগামী নির্বাচন সম্পর্কে সচেতনতামূলক বার্তা প্রদান করবে।উপদেষ্টা আরও বলেন, আলাদাভাবে একটি গণভোট অনুষ্ঠিত হবে। তালিকার বিষয়গুলোর মধ্যে ৮০ থেকে ৯০ শতাংশ বিষয়ে একমত হলে ভোটাররা ‘হ্যাঁ’ ভোট দেবেন, অন্যথায় ‘না’ ভোট দেওয়ার সুযোগ থাকবে।

রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি মনে করিয়ে দেন, আগামী সোমবার মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। যারা নির্বাচনে অংশ নিতে আগ্রহী, তাদের দ্রুত মনোনয়নপত্র সংগ্রহের আহ্বান জানান তিনি।