মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তারেক রহমান ও জাইমা রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত আজ

তারেক রহমান ও জাইমা রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত আজ

তারেক রহমান ও জাইমা রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত আজ

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানের আবেদন নিয়ে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, এ বিষয়ে আজ রোববার সিদ্ধান্ত নেওয়া হবে।

 

১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার দুই দিন পর গতকাল শনিবার দুপুরে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যান তারেক রহমান, তার সঙ্গে মেয়ে জাইমাও ছিলেন। নির্বাচন ভবনের পেছনে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের একটি কক্ষে গিয়ে ছবি তোলা, ১০ আঙ্গুলের ছাপ দেওয়া, চোখের আইরিশ (চোখের মণির ছাপ) ও স্বাক্ষর করার কাজ করেন তারেক রহমান ও জাইমা রহমান।

এ সময় সেখানে উপস্থিত থাকা নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ পরে সাংবাদিকদের বলেন, ‘রোববার নির্বাচন কমিশনে এটা পেশ করা হবে। কমিশনের সিদ্ধান্তের পরে উনাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে।’