সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নৌকাডুবিতে প্রাণ গেল ভ্যালেন্সিয়ার কোচের

নৌকাডুবিতে প্রাণ গেল ভ্যালেন্সিয়ার কোচের

নৌকাডুবিতে প্রাণ গেল ভ্যালেন্সিয়ার কোচের

ইন্দোনেশিয়ায় নৌকাডুবির ঘটনায় মারা গেছেন স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার একজন কোচ। ওই ঘটনায় সেই কোচের তিন সন্তানও মারা গেছে বলে জানিয়েছে ভ্যালেন্সিয়া।ভ্যালেন্সিয়া এক বিবৃতিতে জানায়, প্রাণ হারানো কোচের নাম ফার্নান্দো মার্টিন। তিনি মূলত নারী ‘বি’ দলের কোচ ছিলেন, ‘স্থানীয় কর্তৃপক্ষের নিশ্চিত তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়ায় ঘটে যাওয়া মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় ভ্যালেন্সিয়া সিএফ ফেমেনিনো বি দলের কোচ ফার্নান্দো মার্টিন এবং তার তিন সন্তানের মৃত্যুর খবরে আমরা গভীরভাবে শোকাহত।’

ইন্দোনেশিয়া ও স্পেনের কর্তৃপক্ষ শনিবার (২৭ ডিসেম্বর) জানায়, শুক্রবার (২৬ ডিসেম্বর) চরম বৈরী আবহাওয়ার মধ্যে ১১ জন আরোহী নিয়ে একটি নৌকা ডুবে যাওয়ার পর মার্টিন এবং তার তিন সন্তান নিখোঁজ হন। ঘটনাটি ঘটে জনপ্রিয় পর্যটন এলাকা লাবুয়ান বাজোর কাছে পাদার দ্বীপ প্রণালিতে। তারা আরও জানান, মার্টিনের স্ত্রী ও এক কন্যা, পাশাপাশি চারজন ক্রু এবং এক ট্যুর গাইডকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং সবাই নিরাপদ আছেন।