বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতীয়দের বহিষ্কারে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে সৌদি আরব

ভারতীয়দের বহিষ্কারে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে সৌদি আরব

ভারতীয়দের বহিষ্কারে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে সৌদি আরব

গত পাঁচ বছরে যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।রোববার (২৮ ডিসেম্বর) সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসন সংক্রান্ত কঠোর ব্যবস্থা সত্ত্বেও, সৌদি আরব গত পাঁচ বছর আমেরিকার চেয়ে বেশি ভারতীয়কে বহিষ্কার করেছে। বহিষ্কারের পেছনের কারণগুলোর মধ্যে রয়েছে ভিসার মেয়াদ অতিক্রম করে অবস্থান (ভিসা ওভারস্টে) এবং শ্রম আইন লঙ্ঘনের ঘটনা।

ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং লোকসভায় বলেন, ভারতীয়দের এই গণ-বহিষ্কারের পেছনে মূলত ভিসা বা রেসিডেন্সি কার্ডের মেয়াদ শেষ হওয়ার পর অবস্থান করা (ওভারস্টে), কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) ছাড়া কাজ করা, শ্রম আইন লঙ্ঘন, নিয়োগকর্তার নজর এড়িয়ে পালিয়ে যাওয়া এবং বিভিন্ন দেওয়ানি বা ফৌজদারি মামলায় অভিযুক্ত হওয়ার মতো কারণগুলো রয়েছে।