মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবায় বায়েক ইউনিয়ন পরিষদে টিসিবি পণ্য বিতরণ

কসবায় বায়েক ইউনিয়ন পরিষদে টিসিবি পণ্য বিতরণ

কসবায় বায়েক ইউনিয়ন পরিষদে টিসিবি পণ্য বিতরণ

আজ রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ১০ নং বায়েক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

এদিন বায়েক ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নিবন্ধিত টিসিবি কার্ডধারী উপকারভোগীরা নির্ধারিত কার্ড প্রদর্শনের মাধ্যমে টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী সংগ্রহ করেন। সকাল থেকেই ইউনিয়ন পরিষদ চত্বরে উপকারভোগীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

চলতি মাসে টিসিবির পণ্যের তালিকায় ছিল—

চাল: ৫ কেজি

চিনি: ১ কেজি

ডাল: ২ কেজি

সয়াবিন তেল: ২ লিটার

এসব পণ্যের মোট নির্ধারিত মূল্য ৫৪০ টাকা।

টিসিবি পণ্য বিতরণ কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন বায়েক ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নাজমুল হাসান। তিনি জানান, স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনায় রেখে সরকার নিয়মিতভাবে টিসিবির মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করছে, যা সাধারণ মানুষের জন্য বড় সহায়তা।

টিসিবি পণ্য পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি থাকায় স্বল্পমূল্যে এসব পণ্য তাদের পরিবার পরিচালনায় অনেক উপকারে আসছে। তারা সরকারের এ উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান।

উল্লেখ্য, স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে টিসিবি পণ্য বিতরণ নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের তৎপরতা লক্ষ্য করা যায়।