সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জেলেনস্কি এখন ফ্লোরিডায়

জেলেনস্কি এখন ফ্লোরিডায়

জেলেনস্কি এখন ফ্লোরিডায়

ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পৌছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ রোববার (২৮ ডিসেম্বর) তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে মিলিত হবেন।

যুক্তরাষ্ট্র ভয়াবহ এই সংঘাতের অবসান ঘটাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করছে, এ সময় বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

শুক্রবার বৈঠকের ঘোষণা দিয়ে জেলেনস্কি বলেন, এই আলোচনা সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন বছরের আগেই অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

বৈঠকে সবচেয়ে স্পর্শকাতর ইস্যু হিসেবে থাকছে ভূখণ্ড প্রশ্ন। জেলেনস্কি জানিয়েছেন, তিনি পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চল এবং জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভবিষ্যৎ নিয়ে আলোচনা তুলবেন। বিদ্যুৎকেন্দ্রটি রাশিয়ার আক্রমনের শুরুর দিক থেকেই রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

একটি হোয়াটসঅ্যাপ চ্যাটে সাংবাদিকদের জেলেনস্কি বলেন, ‘সংবেদনশীল বিষয় হিসেবে আমরা দোনবাস এবং জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র—দুটিই আলোচনা করব। পাশাপাশি অন্যান্য বিষয়ও আলোচনায় আসবে।’

মস্কো দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, দোনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করতে ইউক্রেনকে দোনেৎস্ক অঞ্চলের এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা এলাকা থেকে সেনা প্রত্যাহার করতে হবে। তবে কিয়েভ এই দাবি প্রত্যাখ্যান করেছে। ইউক্রেনের অবস্থান হলো—বর্তমান ফ্রন্টলাইনেই যুদ্ধবিরতি ঘোষণা করে অবিলম্বে লড়াই বন্ধ করতে হবে।

এদিকে কানাডার প্রধানমন্ত্রী রাশিয়ার সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছেন। সব মিলিয়ে, শান্তি চুক্তির পথে এখনও বহু বাধা থাকলেও ট্রাম্প–জেলেনস্কি বৈঠক ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।