বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হামাসকে অর্থায়নের অভিযোগে ইতালিতে গ্রেফতার ৯

হামাসকে অর্থায়নের অভিযোগে ইতালিতে গ্রেফতার ৯

হামাসকে অর্থায়নের অভিযোগে ইতালিতে গ্রেফতার ৯

ইতালিতে অবস্থিত দাতব্য প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে অর্থায়নের অভিযোগে নয়জনকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।স্থানীয় সময় শনিবার (২৭ ডিসেম্বর) ইতালীয় কৌঁসুলিরা জানিয়েছেন, মাফিয়াবিরোধী ও সন্ত্রাসবিরোধী ইউনিটগুলোর সমন্বয়ে চালানো এক অভিযানে সন্দেহভাজনদের গ্রেফতার করেছেন তারা।

ইতালির উত্তরাঞ্চলীয় শহর জেনোয়ার সরকারি কৌঁসুলিরা এক বিবৃতিতে জানিয়েছেন, সন্দেহভাজনরা ফিলিস্তিনি সংগঠনটির ‘অন্তর্গত এবং তাদের তহবিল যুগিয়েছে’ বলে অভিযোগ পাওয়া গেছে। ইউরোপীয় ইউনিয়ন হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।

বিবৃতিতে তারা জানান, যাদের গ্রেফতার করা হয়েছে তারা হামাসের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোতে ঘুর পথে প্রায় ৭০ লাখ ইউরো পাঠিয়েছে বলে অভিযোগ। এসব অর্থ গত দুই বছর ধরে দৃশ্যত মানবিক উদ্দেশের জন্য সংগ্রহ করা হয়েছিল। অভিযানে ৮০ লাখ ইউরোর বেশি সম্পদ জব্দ করেছে পুলিশ।