মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিকালে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে আট দলীয় জোট

বিকালে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে আট দলীয় জোট

বিকালে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে আট দলীয় জোট

 

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে আট দলীয় জোট। রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।আট দলীয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে আট দলের নেতাদের পক্ষ থেকে আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হতে পারে।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিসসহ সমমনা ৮ দলের জোট ঘিরে নানা মেরুকরণ চলছে। জোটবদ্ধভাবে নির্বাচন করার বিষয়ে সমঝোতার চেষ্টা চলছে বলে দলগুলোর পক্ষ থেকে আগেই জানানো হয়। তবে তাদের আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার আগেই নতুন করে আরও ৪টি দল এই জোটে যুক্ত হতে যাচ্ছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) এই চারদলের বিষয়েও আজকের সংবাদ সম্মেলনে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এনসিপি ছাড়াও নতুন করে যে দলগুলোর নাম শোনা যাচ্ছে সেগুলো হলো- এবি পার্টি, এলডিপি ও লেবার পার্টি।

এ ছাড়া আরও দুই একটি দল এই জোটে যুক্ত হতে পারে এমন আলোচনাও আছে।

ওদিকে জামায়াতের নেতৃত্বে জোটে যাওয়া নিয়ে এনসিপিতে বিভক্তি দেখা দিয়েছে। দলের এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাসহ বেশ কয়েকজন নেতা দল ছাড়ার ঘোষণা দিয়েছেন।