বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশের কোথাও থেকে নির্বাচন করতে বাধা নেই মন্তব্য করেন দলটির সিনিয়র যুগ্ম মহসচিব রুহুল কবির রিজভী।বুধবার (২৮ ডিসেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
এ সময়ে রিজভী বলেন, তারেক রহমান ঢাকা থেকে নির্বাচন করলে সারা দেশের নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবেন।
