মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ক্রীড়াপ্রেমিদের জন্য ২০২৬ হতে যাচ্ছে ব্যস্ততম বছর

ক্রীড়াপ্রেমিদের জন্য ২০২৬ হতে যাচ্ছে ব্যস্ততম বছর

ক্রীড়াপ্রেমিদের জন্য ২০২৬ হতে যাচ্ছে ব্যস্ততম বছর

 

যারা খেলা দেখতে উন্মুখ হয়ে থাকেন, তাদের জন্য ২০২৬ হতে পারে পছন্দসই বছর। প্রত্যেক বছরের মতো এবারও নিয়মিত ইভেন্ট থাকছেই, আছে যুব ও সিনিয়র পর্যায় মিলিয়ে ফিফার ২টি ও আইসিসির ৩টি ইভেন্ট, একটি প্যারা অলিম্পিক্স ও এশিয়ান গেমস।বাংলাদেশি দর্শকদের বড় একটা অংশের আগ্রহের জায়গা ইউরোপিয়ান ফুটবল। ইউরোপিয়ান ফুটবলে আফ্রিকা অঞ্চলের অনেকেই খেলে থাকেন। তাদের অনেকে এখন ব্যস্ত সময় পার করছেন আফ্রিকা কাপ অব নেশন্সে। ২১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই প্রতিযোগিতা, শেষ হবে আগামী বছরের ১৮ জানুয়ারি। এই প্রতিযোগিতা শেষ হওয়ার আগেই শুরু হয়ে যাবে ছেলেদের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ১৫ জানুয়ারি শুরু হয়ে এই ইভেন্ট শেষ হবে ৬ ফেব্রুয়ারি। এতে বাংলাদেশিরা নজর রাখবেন বৈকি! বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে, তাদের গ্রুপসঙ্গী ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

 

 

আফ্রিকা কাপ অব নেশন্স শেষ হওয়ার দিনই বসবে নিয়মিত আসর টেনিসের চার গ্র্যান্ড স্লামের একটি অস্ট্রেলিয়ান ওপেন, চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। ৬ ফ্রেুয়ারি থেকে শীতকালীন অলিম্পিক, বসবে ইতালিতে। ৭ ফেব্রুয়ারি থেকে পুরুষদের টি-২০ বিশ্বকাপ। এবারের আসর অনুষ্ঠিত হচ্ছে ভারত ও শ্রীলঙ্কায়, চলবে ৮ মার্চ পর্যন্ত। ২০ দলের এই প্রতিযোগিতায় ইংল্যান্ড, ইতালি, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশ আছে ‘সি’ গ্রুপে।