সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতে চাকমা যুবককে ‘চীনা’ আখ্যা দিয়ে হত্যার অভিযোগ

ভারতে চাকমা যুবককে ‘চীনা’ আখ্যা দিয়ে হত্যার অভিযোগ

ভারতে চাকমা যুবককে ‘চীনা’ আখ্যা দিয়ে হত্যার অভিযোগ

ভারতের উত্তরাখণ্ডের দেরাদুনে বর্ণবিদ্বেষী হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যের সন্তান। নিহত ২৪ বছর বয়সি ওই চাকমা যুবকের নাম অ্যাঞ্জেল চাকমা। তাকে ‘চীনা’ আখ্যা দিয়ে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।রোববার (২৮ ডিসেম্বর) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় দেরাদুনের সেলাকুই এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ১৪ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অ্যাঞ্জেল চাকমা মারা যান। তিনি ত্রিপুরার বাসিন্দা এবং তার বাবা বিএসএফের একজন কনস্টেবল।

প্রতিবেদনে বলা হয়, অ্যাঞ্জেল চাকমা দেরাদুনের একটি বিশ্ববিদ্যালয়ের এমবিএ শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুর ঘটনায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে।