সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরিফুল

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরিফুল

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরিফুল

চট্টগ্রাম রয়্যালস দলের অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। এজন্য দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে তাকে।

দলীয় সূত্রে জানা গেছে, অনুশীলনের সময় সতীর্থ এক ক্রিকেটারের সঙ্গে ধাক্কা লেগে মাথার এক পাশে ব্যথা পেয়েছেন শরিফুল। এমনিতে কয়েকদিন ধরে ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগছেন এই পেসার।

আগামীকাল যেহেতু ম্যাচ আছে, এ জন্য ঝুঁকি না নিয়ে পরীক্ষা-নিরীক্ষা জন্য হাসপাতালে নেওয়া হয়েছে শরিফুলকে। চোটের ধরন জানতে যোগাযোগ করা হলে টিম ম্যানেজমেন্টের এক সদস্য বলেন, ‘চোট খুব বেশি গুরুতর বলে মনে হচ্ছে না। তবে যেহেতু মাথায় আঘাত পেয়েছে, এ জন্য আমরা নিশ্চিত হতে চাচ্ছি। পরীক্ষার ফল এলে বাকি অবস্থা জানা যাবে।