মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দলের সব পদ থেকে পদত্যাগের ঘোষণা জাপা মহাসচিবের

দলের সব পদ থেকে পদত্যাগের ঘোষণা জাপা মহাসচিবের

দলের সব পদ থেকে পদত্যাগের ঘোষণা জাপা মহাসচিবের

 

জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবীব লিংকন দলটির সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন বলে জানিয়েছেন তিনি।

 

শনিবার রাত দেড়টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আহসান হাবীব লিংকন এসব তথ্য জানান।

 

রাত দেড়টার কিছু সময় পর ফেসবুকে দেওয়া পোস্টে নিজের একটি ছবি যুক্ত করে আহসান হাবীব লিংকন লেখেন, ‘স্বপ্ন ছিল আমার সততা, নিষ্ঠা, দেশপ্রেম দিয়ে সারা জীবনের অর্জিত সুনাম-সুখ্যাতি দিয়ে নিজের অর্জিত মেধা ও যোগ্যতা দিয়ে বাকি জীবটুকু শহীদ জিয়া এবং দেশমাতা বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা ও দেশ পরিচালনায় অবদান রাখবো। কিন্তু হায়! আমাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনীত করেননি।’

 

আহসান হাবীব গণমাধ্যমকে বলেন, ‘বিএনপির সঙ্গে জোটে ছিলাম। কিন্তু এবার আমরা ছয়জনের নাম দিয়েছিলাম। পিরোজপুর-১ আসনে দলের চেয়ারম্যানকে আসন দেওয়া হয়েছিল। কিন্তু চেয়ারম্যান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। চেয়ারম্যান নির্বাচন করবেন না। অনেক ছোট ছোট দলকে তিনটা–চারটা করে আসন দেওয়া হয়েছে। সেখানে আমাদের অবজ্ঞা করা হয়েছে।’

 

তিনি আরও বলেন, দলের চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র পাঠাবো। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে আজ মনোনয়নপত্র সংগ্রহ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে নির্বাচন করব আমি।