সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বার্সা কেন গোল করতে নিষেধ করেছিল–রহস্য ফাঁস করলেন লেভানদোভস্কি

বার্সা কেন গোল করতে নিষেধ করেছিল–রহস্য ফাঁস করলেন লেভানদোভস্কি

বার্সা কেন গোল করতে নিষেধ করেছিল–রহস্য ফাঁস করলেন লেভানদোভস্কি

বার্সেলোনার আর্থিক দুর্দশার কথা তো কারো অজানা নয়। তাদের ইতিহাসের সেরা ফুটবলার লিওনেল মেসিকে হারাতে হয়েছে আর্থিক সংকটের জন্যই। এবার রবার্ট লেভানদোভস্কি বার্সার অন্দরমহলের এক চমকপ্রদ ঘটনার কথা প্রকাশ করেছেন। তিনি স্বীকার করেছেন, লা লিগার কোনো এক মৌসুমের শেষ দিকে ক্লাবের পক্ষ থেকে তাকে গোল না করার অনুরোধ জানানো হয়েছিল। এমন অদ্ভুত অনুরোধের নেপথ্যে ছিল খরচ কমানোর চেষ্টা।পোল্যান্ডের এই স্ট্রাইকার নিশ্চিত করেছেন, বিষয়টি একটি বোনাস ক্লজের সঙ্গে জড়িত ছিল এবং এই অস্বাভাবিক পরিস্থিতি তার মাথায় গভীরভাবে গেঁথে যায়, যা বার্সেলোনার তৎকালীন আর্থিক চাপের মাত্রা স্পষ্ট করে।

২০২২–২৩ লা লিগা মৌসুমের শেষ ভাগে বার্সেলোনা লেভানদোভস্কিকে ঘিরে এক ব্যতিক্রমী আর্থিক হিসাব-নিকাশ করে। লিগ শিরোপা জেতা ততদিনে নিশ্চিত হয়ে গেছে কাতালান জায়ান্টদের, আর মৌসুমও তখন শেষের পথে। কিন্তু একই সঙ্গে ক্লাবের সামনে ছিল পারফরম্যান্সভিত্তিক একটি বড় অঙ্কের অর্থ পরিশোধের শঙ্কা, যা নির্ভর করছিল লেভানদোভস্কির গোলসংখ্যার ওপর।

সে সময় লিগে লেভানদোভস্কির গোল ছিল ২৩টি। তার দলবদলের চুক্তির শর্ত অনুযায়ী, সে মৌসুমে আর মাত্র দুটি গোল করলে তার সাবেক ক্লাব বায়ার্ন মিউনিখের ব্যাংক অ্যাকাউন্টে অতিরিক্ত ২৫ লাখ ইউরো (৩৬ কোটি টাকা) পরিশোধ করতে হতো বার্সেলোনাকে। তখনকার চলমান আর্থিক সংকটের কারণে ক্লাবের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এই অতিরিক্ত খরচ এড়াতে আগ্রহী ছিলেন।