বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সোনারগাঁয়ে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

সোনারগাঁয়ে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

সোনারগাঁয়ে  অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে বন্দর কলাগাছিয়া নৌ-পুলিশ।

 

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার একরামপুর গ্রামের ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কলাগাছিয়া নৌ-পুলিশ পরিদর্শক সালেহ আহম্মদ পাঠান জানান, ব্রহ্মপুত্র নদে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবরদেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে মরদেহটি ৫/৬দিনের আগের । ময়নাতদন্তের রিপোর্ট ও নিহতের পরিচয় পেলে বিস্তারিত বলা যাবে।

 

মোশারফ হোসেন

সোনারগাঁও প্রতিনিধি

নারায়ণগঞ্জ