বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট, রেস্টুরেন্ট সিলগালা

উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট, রেস্টুরেন্ট সিলগালা

উত্তরায় রাজউকের মোবাইল কোর্ট, রেস্টুরেন্ট সিলগালা

রাজধানীর উত্তরা সেক্টর-৪ এর আবাসিক এলাকায় আবাসিক প্লটে অবৈধ বাণিজ্যিক ব্যবহার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

রোববার (২৮ ডিসেম্বর) রাজউকের জোন–২/১-এর তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসানের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে আবাসিক প্লটে পরিচালিত রেস্টুরেন্ট, ফাস্টফুড ও বিভিন্ন দোকান সিলগালা করা হয়। একই সঙ্গে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয় এবং সংশ্লিষ্টদের কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়া হয়।

অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান বলেন, ‘উত্তরা সেক্টর-৪ এর আবাসিক এলাকাকে অবৈধ বাণিজ্যিক কর্মকাণ্ডমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আবাসিক এলাকায় অ-আবাসিক কার্যক্রম বন্ধে নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।’

তিনি আরও জানান, অভিযানে আজোয়া, টেস্টি, হট কেক, বিসমিল্লাহির সুইটসসহ একাধিক রেস্টুরেন্ট ও ফাস্টফুড দোকান সিলগালা করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়েছে।

মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউকের অথরাইজড কর্মকর্তা মো. হাসানুজ্জামান, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শকসহ রাজউকের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।