সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেলবোর্ন টেস্ট দুই দিনে শেষ হওয়ায় স্তম্ভিত খোদ কিউরেটরও

মেলবোর্ন টেস্ট দুই দিনে শেষ হওয়ায় স্তম্ভিত খোদ কিউরেটরও

মেলবোর্ন টেস্ট দুই দিনে শেষ হওয়ায় স্তম্ভিত খোদ কিউরেটরও

 

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) কিউরেটর ম্যাট পেজ স্বীকার করেছেন, বক্সিং ডে টেস্ট যেভাবে শেষ হলো তা দেখে তিনি স্তম্ভিত হয়ে পড়েছিলেন। বহুল প্রতীক্ষিত অ্যাশেজ ম্যাচটি মাত্র দুই দিনের মধ্যেই শেষ হয়ে যায়। সিম-সহায়ক পিচে প্রথম দিনেই পড়েছিল ২০টি উইকেট এবং দ্বিতীয় দিনে আরও ১৬ উইকেটের পতন হয়।এমসিজিতে দুই দিনে অস্ট্রেলিয়ার হারের পর হতভম্ব পেজ বলেন, 'প্রথম দিনের পর আমি একেবারে স্তম্ভিত ছিলাম—এক দিনে ২০টা উইকেট পড়তে দেখা। এর আগে কখনো এমন কোনো টেস্ট ম্যাচে জড়িত ছিলাম না, আর আশা করি ভবিষ্যতেও আর কখনো এমন অভিজ্ঞতা হবে না।'

 

 

গত বছর ভারতের বিপক্ষে মেলবোর্ন টেস্টে পেজের বানানো পিচে ৭ মিমি ঘাস ছিল, কিন্তু এবার প্রায় ১০ মিমি ঘাস রাখা হয়েছিল, যা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। ম্যাচটিতে মাত্র ১৪২ ওভারে মোট ৩৬টি উইকেট পড়ে যায়। দ্বিতীয় দিনের শেষ ভাগে ইংল্যান্ড ২০১১ সালের পর অস্ট্রেলিয়ায় তাদের প্রথম টেস্ট জয় নিশ্চিত করে। এর ফলে আয়োজকদের বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে, বিশেষ করে তৃতীয় দিনের সব টিকিট বিক্রি হয়ে গেলেও সেই দিনটির খেলা আর হয়নি। দুই দলের অধিনায়কই পিচটি সিম বোলারদের জন্য অতিরিক্ত সহায়ক ছিল বলে সমালোচনা করেছেন।

 

কিউরেটর জানান, ম্যাচ এত দ্রুত শেষ হওয়ায় তিনি হতাশ, তবে জোর দিয়ে জানিয়েছেন যে তার লক্ষ্য ছিল ব্যাট ও বলের মধ্যে ভারসাম্য রাখা। তিনি বলেন, 'প্রতি বছরই আলাদা, আর ব্যবধানটা খুবই সূক্ষ্ম। তবু মনের ভেতরে সবসময়ই থাকে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দেওয়ার চেষ্টা। আমরা এমন টেস্ট ক্রিকেট চাই যা আকর্ষণীয় হবে, ব্যাট আর বলের মধ্যে ভারসাম্য থাকবে এবং চার-পাঁচ দিন চলবে।'