দীর্ঘ বিরতির পর আবার শুরু হচ্ছে চিত্রনায়িকা পরিমনী অভিনিত বন্ধ চলচ্চিত্রের কাজ। ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীর কন্যা প্রীতিলতার জীবন নিয়ে নির্মিত রাশিদ পলাশ পরিচালিত "প্রীতিলতা" চলচ্চিত্রের শুটিং বেশ কিছুদিন বন্ধ থাকার পর আবার শুরু হচ্ছে ছবির কাজ। ছবির পরিচালক গতকাল এক ফেইসবুক স্ট্যাটাস এর মাধ্যমে জানান, নতুন বছরের এপ্রিলে রোজার ঈদের পর ছবির শুট আবার শুরু করবেন তিনি। এই স্ট্যাটাস এর নিচে চিত্রনায়িকা পরীমনি কমেন্ট করেন, তিনিও তৈরি আছেন। উল্লেখ, ছবির লুক প্রকাশের পর থেকেই আলোচনায় আসেন এই নায়িকা। কিছুদিন শুটিং এর পর বন্ধ হয়ে যায় ছবির শুট বিভিন্ন কারনে। ২০২৬ এর এপ্রিল থেকে আবার ছবিটির শুটিং শুরু হবে বলে নিশ্চিত করেছেন ছবির পরিচালক।
-1766924662.jpg)