রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জেমসের কনসার্টে হামলা নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার

জেমসের কনসার্টে হামলা নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার

জেমসের কনসার্টে হামলা নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার

ফরিদপুরে জেমসের কনসার্টে ক্ষুব্ধ বহিরাগতদের হামলার ঘটনাকে ‘ইসলামিস্ট মব অ্যাটাক’ বলে অপ্রচার চালাচ্ছে ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যম। ভুয়া ও অপতথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির এ অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।বাংলাফ্যাক্টের অনুসন্ধান টিম জানিয়েছে, ফরিদপুরে জেমসের কনসার্টটি ছিল শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানের নিবন্ধিত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জন্য। কনসার্টে প্রবেশের সুযোগ ও বসার জায়গা না পাওয়ায় ক্ষুব্ধ বহিরাগতরা এই হামলা চালায়।

বাংলাফ্যাক্ট আরও জানায়, ফরিদপুরে জেমসের কনসার্টে হামলার ঘটনার সঙ্গে ‘ইসলামিস্ট মবের’ কোনো সম্পর্ক নেই। অথচ এ ঘটনাকে কেন্দ্র করে ভুয়া তথ্য ছড়ানোর চেষ্টা করছে ভারতীয় গণমাধ্যম।