শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জন্মদিনের শুভেচ্ছায় সালমানকে ‌‘বড় মনের মানুষ’ বললেন ক্যাটরিনা

জন্মদিনের শুভেচ্ছায় সালমানকে ‌‘বড় মনের মানুষ’ বললেন ক্যাটরিনা

জন্মদিনের শুভেচ্ছায় সালমানকে ‌‘বড় মনের মানুষ’ বললেন ক্যাটরিনা

একসময় দুজনের প্রেমকাহিনি ছিল বলিউডের সবচেয়ে চর্চিত বিষয়। এখন অবশ্য বিয়ে করে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে ঘর বেঁধেছেন ক্যাটরিনা কাইফ। অন্যদিকে, ষাটের ঘরে পা রাখলেও এখনো ব্যাচেলর ‘বলিউড ভাইজান’ সালমান খান।

সময়ের পরিক্রমায় দুজনের দুটি পথ ভিন্ন গন্তব্যে হাঁটলেও এখনো সাবেকের প্রতি শ্রদ্ধাবোধ ধরে রেখেছেন দুজনেই। যার দেখা মেলে হরহামেশাই।

শনিবার (২৭ ডিসেম্বর) ছিল সালমান খানের ৬০তম জন্মদিন। বিশেষ এই দিনে ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন ভাইজান। তবে সব শুভেচ্ছাকে ছাপিয়ে আলাদাভাবে করে নজর কেড়েছে সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের শুভেচ্ছাবার্তাটি।

সোশ্যাল হ্যান্ডেলে সালমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ক্যাটরিনা লেখেন, টাইগার, টাইগার, টাইগার; ৬০তম জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বড় মনের মানুষের জন্য অনেক অনেক শুভকামনা। তোমার প্রতিটা দিন ভালোবাসা আর আলোয় ভরে উঠুক।

ক্যাটরিনার এই শুভেচ্ছাবার্তাটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়। যা দেখে প্রশংসায় ভরিয়ে দেন নেটিজেনরা।

উল্লেখ্য, সালমান-ক্যাটরিনাকে সবশেষ একসঙ্গে পর্দায় দেখা যায় ‘টাইগার ৩’ ছবিতে। মনীষ শর্মা পরিচালিত ছবিটি বক্স অফিসে আশানুরূপ ব্যবসা করতে পারেনি।