বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

ঢাকাস্থ স্টেট গেস্ট হাউসে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

রোববার (২৮ ডিসেম্বর) ঢাকাস্থ স্টেট গেস্ট হাউসে এ সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও বিমান যোগাযোগ সম্প্রসারণসহ সাংস্কৃতিক, শিক্ষা ও চিকিৎসা খাতে সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি দুই দক্ষিণ এশীয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে এসব অদল বদল ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করা হয়।
 
পাকিস্তানের হাইকমিশনার জানান, গত বছরের তুলনায় দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং উভয় দেশের ব্যবসায়ীরা নতুন বিনিয়োগ সুযোগ খুঁজছে।
 
তিনি আরও জানান, সাংস্কৃতিক অদলবদল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং পাকিস্তানে উচ্চশিক্ষায়—বিশেষ করে মেডিকেল সায়েন্স, ন্যানোটেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তায়—বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ বেড়েছে।
 
ইমরান হায়দার বলেন, পাকিস্তানের শীর্ষ হাসপাতালগুলোতে লিভার ও কিডনি প্রতিস্থাপনের জন্য রোগী যাওয়ার হারও বৃদ্ধি পেয়েছে এবং প্রতিস্থাপন-সংক্রান্ত চিকিৎসা ক্ষেত্রে প্রশিক্ষণ ও শিক্ষার সুযোগ দিতে পাকিস্তান প্রস্তুত।
 
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস দুই দেশের বেড়ে ওঠা যোগাযোগকে স্বাগত জানিয়ে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সফর বিনিময়সহ সাংস্কৃতিক, শিক্ষা ও জনগণের মাঝে সম্পর্ক বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।
 
তিনি বাংলাদেশ–পাকিস্তান বাণিজ্য আরও বাড়ানোর ওপর জোর দিয়ে আশা প্রকাশ করেন যে হাইকমিশনারের মেয়াদকালে বিনিয়োগ ও যৌথ ব্যবসার নতুন সম্ভাবনা অনুসন্ধান করা হবে।
 
পাকিস্তানের হাইকমিশনার জানান, ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট জানুয়ারিতে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
 
সভায় এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।