শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

শ্রীপুরে কলা বাগান থেকে গাঁজাসহ আটক-২

শ্রীপুরে কলা বাগান থেকে গাঁজাসহ আটক-২

শ্রীপুরে কলা বাগান থেকে গাঁজাসহ আটক-২

মাগুরার শ্রীপুর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে ‎উপজেলার খামারপাড়া এলাকা হতে দুইশত গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি আটক করছে শ্রীপুর থানা পুলিশ। 


রবিবার দুপুরে শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের খামারপাড়া গ্রামের জনৈক পল্লব মোল্যার কলা বাগান থেকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- মাগুরা সদর উপজেলার নতুন বাজার এলাকার কার্তিক দাসের ছেলে রিদয় দাস(২৫), একই উপজেলার বেলনগর  এলাকার আকবর মোল্লার ছেলে মোঃ বাঁধন মোল্লা (১৮) ও একজন পলাতক রয়েছে বলে জানা গেছে। 


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে খামারপাড়া কলা বাগান থেকে দু'জনকে দুইশত গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে এসআই মোঃ আশিকুল ইসলাম  ও তার সঙ্গীয় ফোর্স। এসময় আসামীদের হেফাজত থেকে ২০০ গ্রাম গাঁজা  উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শ্রীপুর থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।


সোহেল রানা
শ্রীপুর প্রতিনিধি