রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জেগে উঠলো ইউরোপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি ‘মাউন্ট এটনা

জেগে উঠলো ইউরোপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি ‘মাউন্ট এটনা

জেগে উঠলো ইউরোপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি ‘মাউন্ট এটনা

ইউরোপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি ইতালির মাউন্ট এটনা আবারও লাভা উদগীরণ শুরু করছে। তুষারের চাদর ভেদ করে উঠে আসছে আগুনের ফোয়ারা। মুহূর্তেই ধোঁয়ায় ছেয়ে গেছে চারিদিক। প্রবল হাওয়ায় আগ্রাসী আকার ধারণ করছে আগুন। জ্বালামুখ থেকে ছিটকে বেরিয়ে আসছে গরম পাথরের টুকরো।

সিসিলির উপকূলীয় বেশ কয়েকটি শহরে সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। বিরল এই দৃশ্য উপভোগ করতে মাউন্ট এটনায় ভিড় জমিয়েছেন পর্যটকেরা। অব্যাহত অগ্ন্যুৎপাতের ঝুঁকির মধ্যেও মনোরম এই দৃশ্য হাতছাড়া করছেন না পর্বতারোহীরা।

বিশ্বের যত আগ্নেয়গিরি আছে, সেগুলোর মধ্যে সবচেয়ে বেশিদিন যাবৎ সক্রিয় ইতালির মাউন্ট এটনা আগ্নেয়গিরি। যা ইউরোপের সর্বোচ্চ আগ্নেয়গিরির একটি। আগ্নেয়গিরিটির সবচেয়ে কাছের শহর সিসিলির কাতানিয়া।

বিশেষজ্ঞদের আশঙ্কা লাভার ফোয়ারা শিগগিরই বিরাট আকার ধারণ করতে পারে। জ্বালামুখের ভেতরে পর পর বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে দাবি ইতালির ভলক্যানোলজিস্টদের। এই অঞ্চলে বিমান চলাচলেও সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

সমুদ্রপৃষ্ঠ থেকে মাউন্ট এটনার উচ্চতা প্রায় সাড়ে ৩ হাজার মিটার। সক্রিয় এই আগ্নেয়গিরি চব্বিশ ঘণ্টায় নজরদারিতে রাখা হয়। বছরে বেশ কয়েক বারই লাভা উদগীরণ হয় মাউন্ট এটনার।