সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০২৫ সালের সেরা ৬ সিনেমা

২০২৫ সালের সেরা ৬ সিনেমা

২০২৫ সালের সেরা ৬ সিনেমা

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির তথ্য অনুযায়ী, চলতি বছর আমদানিকৃত একটিসহ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৪৭টি সিনেমা। এরমধ্যে যে সিনেমাগুলো সবচেয়ে বেশি আলোচনায় ছিল, সেগুলো দেখে নেওয়া যাক একনজরে—

চলতি বছর শাকিব খানের যে দুটি সিনেমা লুফে নিয়েছিল দর্শকরা, তারই একটি ‘বরবাদ’। অ্যাকশন-থ্রিলারধর্মী এ সিনেমা নির্মাণ করেন পরিচালক মেহেদী হাসান হৃদয়। যেখানে শাকিবের বিপরীতে অভিনয় করেন টলিউড অভিনেত্রী ইধিকা পাল। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে ছিলেন যিশু সেনগুপ্ত।

শাকিবের অন্যতম আলোচিত ছবি ‘তাণ্ডব’, যা কিনা ২০২৫ সালের ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেয়েছিল। নির্মাতা রায়হান রাফী পরিচালিত এ সিনেমার গল্প এগিয়েছে একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনাকে কেন্দ্র করে। যেখানে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন সাবিলা নূর ও জয়া আহসান।

বিদায়ী বছরে প্রেক্ষাগৃহে চমক দেখিয়েছে নির্মাতা তানিম নূর পরিচালিত সিনেমা ‘উৎসব’। পারিবারিক গল্পে নির্মিত সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন দর্শক। বিখ্যাত উপন্যাস ‘আ ক্রিসমাস ক্যারল’ অবলম্বনে নির্মিত এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, আফসানা মিমি, আজাদ আবুল কালাম, সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মান।

 

রোমান্টিক গল্পে বরাবরই কারিশমা দেখিয়ে থাকেন নির্মাতা শিহাব শাহীন। অভিনেতা আফরান নিশোকে নিয়ে তাঁর পরিচালিত ‘দাগি’ও এর ব্যতিক্রম নয়। সিনেমাটি দেখে আবেগে ভাসেন দর্শক। চলতি বছর ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত এ সিনেমায় আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধেছিলেন তমা মির্জা। অন্যান্য চরিত্রে ছিলেন সুনেরাহ বিনতে কামাল, রাশেদ মামুন অপু, মনোজ প্রামানিক প্রমুখ।

চলতি বছর রোজার ঈদে মুক্তি পায় সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘জংলি’। শিশু থেকে শুরু করে বৃদ্ধ—সব বয়সী দর্শকের কাছে এটি বেশ প্রশংসিত হয়। নির্মাতা এম রহিম পরিচালিত এ সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি ও শবনম বুবলী।

বছরের শেষদিকে এসে প্রায় স্থবির চলচ্চিত্রাঙ্গনকে কিছুটা চাঙ্গা করে তুলে তরুণ নির্মাতা তাওকীর ইসলামের ‘দেলুপি’। খুলনার দক্ষিণাঞ্চলের বাস্তব জীবন, ভাঙন, জলবায়ু পরিবর্তন, স্থানীয় রাজনীতিতে জাতীয় প্রভাব এবং মানুষের প্রতিদিনকার সংগ্রাম ফুটে উঠে এই সিনেমার গল্পে।

.