শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০২৫ সালে তারকাদের বিয়ে

২০২৫ সালে তারকাদের বিয়ে

২০২৫ সালে তারকাদের বিয়ে

এককথায় ২০২৫ সাল বিনোদন জগতে বিয়ের বছর বললেও অত্যুক্তি হবে না। কেউ দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের প্রেমকে পরিণয়ে রূপ দিয়েছেন, আবার কেউ অতীতের তিক্ততা ভুলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছেন। পর্দার প্রিয় তারকাদের বাস্তবের এই নতুন পথচলা নিয়ে ভক্তদের আগ্রহ ও শুভ কামনা ছিল বছর জুড়েই।

চলতি বছরের শুরুতেই আলোচনায় ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। নতুন বছর শুরুর আমেজ না কাটতেই বিয়ে করে সবাইকে চমকে দেন তিনি। ৪ জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন এ তারকা। এক ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ের আয়োজন সম্পন্ন হয়। ব্যক্তিজীবনে অভিনেতার এটি দ্বিতীয় বিয়ে। তার প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। এ বিষয়টি নিয়ে বেশ কিছু দিন ধরে সামাজিক মাধ্যমেও নেটিজেনদের মাঝে চলে আলোচনা সমালোচনা।

এরপরে ১৩ বছরের প্রেমে লুকোচুরি খেলা শেষে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে পরিচালক আদনান আল রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সময়ের আলোচিত জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে এ বিয়ের খবর প্রকাশ্যে আসে ২৪ ফেব্রুয়ারি। দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়; এর মাধ্যমে তাদের ১৩ বছরের প্রেমের সমাপ্তি পরিণয়ের মধ্য দিয়ে শেষ হয়।

ছোটপর্দার অভিনেতা শামীম হাসান সরকার চলতি বছরের এপ্রিলে বিয়ে করেন। ফরিদপুরের মেয়ে আফসানা প্রীতিকে বিয়ে করেন তিনি। এ অভিনেতা বিয়ে নিয়ে হরহামেশাই মজা করতেন বলে তার সত্যিকারের বিয়ের খবর নিয়ে ভক্তরা বেশ ধোঁয়াশায় ছিলেন। পরে সব স্পষ্ট করে দেন শামীম হাসান।

গত ৬ এপ্রিল বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন বিয়ে করেন। তার স্ত্রীর নাম মুনমুন আহমেদ। তিনিও অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন। স্ত্রী মুনমুনের সঙ্গে একসঙ্গে জুটি বেঁধে বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন জামিল। সেখান থেকেই তাদের দুজনের পরিচয় থেকে প্রেম, অবশেষে পরিণয়। 

ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া ২০১৮ সালে ভালোবেসে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন। সেই সংসার ভেঙে যায়।  প্রথম সংসারের ইতি টানার প্রায় পাঁচ বছর পর চলতি বছরের সেপ্টেম্বরে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন তিনি। দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় তাদের। ফারিয়ার দ্বিতীয় স্বামী তানজিম তৈয়ব রাজশাহীর বাসিন্দা