শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বক্স অফিসে আবারো সাফল্যের দেখা পেলেন দেব

বক্স অফিসে আবারো সাফল্যের দেখা পেলেন দেব

বক্স অফিসে আবারো সাফল্যের দেখা পেলেন দেব

বক্স অফিসে দেব মানেই যে সাফল্যের গ্যারান্টি, সেই চেনা সমীকরণ আবারও প্রমাণিত হলো। বড়দিন উপলক্ষে মুক্তি পাওয়া দেবের বহুল প্রতীক্ষিত ছবি ‘প্রজাপতি ২’ নিয়ে দর্শকদের মধ্যে যে উন্মাদনা ছিল, তার প্রতিফলন দেখা গেল আয়ের অংকেও। মুক্তির প্রথম তিন দিনেই ছবিটি বক্স অফিসে বড়সড় চমক দেখিয়েছে।

অনুযায়ী, গত বৃহস্পতিবার (বড়দিন) থেকে শনিবার পর্যন্ত মাত্র তিন দিনেই ‘প্রজাপতি ২’-এর মোট আয় দাঁড়িয়েছে ১ কোটি ৫৭ লাখ রুপি। মুক্তির প্রথম দিন অর্থাৎ বড়দিনেই ছবিটি ৮২ লাখ রুপির ওপেনিং পায়। এরপর শুক্রবার ৩২ লাখ এবং শনিবার ৪৩ লাখ রুপির ব্যবসা করেছে দেবের এই সিনেমা। ধারণা করা হচ্ছে, রবিবারের আয় যোগ হলে এই অংক আরও কয়েক ধাপ এগিয়ে যাবে।