শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইউটিউবে সর্বাধিক ভিউ এখন জোভান - তটিনীর নতুন নাটক "হৃদয়ের গভীরে"

ইউটিউবে সর্বাধিক ভিউ এখন জোভান - তটিনীর নতুন নাটক "হৃদয়ের গভীরে"

ইউটিউবে সর্বাধিক ভিউ এখন জোভান - তটিনীর নতুন নাটক "হৃদয়ের গভীরে"

 

ভিউ এর কথা শুনে অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী বলেন, ‘আমি বিশ্বাসই করতে পারিনি, আমাদের নাটকের অল্প সময়ে এতটা ভিউ হবে, রেকর্ড গড়বে। বরং আরও চিন্তায় ছিলাম, ৯৬ মিনিটের গল্প কি দর্শক দেখবেন? প্রত্যাশার চেয়ে অনেক বেশি কিছু পেয়েছি। তবে একটা কথাই মনে হয়েছে, আমি সঠিক পথেই আছি। আমার সিদ্ধান্ত ঠিক।’ চলতি বছর রাজনীতির নানা খবরের ভিড়ে ইউটিউবে আগের মতো নাটকের ভিউ হচ্ছিল না। সেখানে প্রথম দিনেই ভিউ ৩০ লাখ ছাড়িয়ে যায়। এখনো আলোচনায় হৃদয় গভীরে। দুই সপ্তাহের ব্যবধানে বর্তমানে নাটকটির ভিউ ২ কোটি। নাটকটিতে তটিনীর জুটি ফারহান আহমেদ জোভান। পরিচালনা করেছেন রুবেল হাসান।

তটিনী বলেন, ‘গত দুই বছর একের পর এক কাজ করেছি। সংখ্যা ছিল বেশি। পরে মনে হলো, এবার থামা উচিত। যে কারণে এ বছর গল্প বাছবিচার করেই অভিনয় করেছি। সেটার দারুণ ফল পেলাম, বেশির ভাগ নাটক দর্শক পছন্দ করেছেন। এটাই মনে হলো, আমাকে ভালো গল্পে কাজ করতে হবে। পাশাপাশি শিখতে পারলাম, ভালো কাজের জন্য মেকিং, টিমওয়ার্ক, সবার পারফরম্যান্স খুবই গুরুত্বপূর্ণ। এ বছর সিদ্ধান্ত নিতে শিখলাম, সংখ্যা নয়, মানটাই আসল।’