সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাসপাতালে ভর্তি কিরণ রাও, হয়েছে অস্ত্রোপচার

হাসপাতালে ভর্তি কিরণ রাও, হয়েছে অস্ত্রোপচার

হাসপাতালে ভর্তি কিরণ রাও, হয়েছে অস্ত্রোপচার

 

নিজের পরিচয়েই বলিউডে প্রতিষ্ঠিত নির্মাতা কিরণ রাও। তিনি অভিনেতা আমির খানের প্রাক্তন স্ত্রীও। জানা গেল হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কিরণ। এমনকি একটি অস্ত্রোপচারও করাতে হয়েছে তার।সম্প্রতি ইনস্টাগ্রামে হাসপাতাল থেকে কিছু ছবি পোস্ট করেছেন তিনি। বর্তমানে কিছুটা সুস্থ হয়ে নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই অভিজ্ঞতার কথা ভক্তদের জানিয়েছেন।

ছবিতে দেখা যায়, তার কব্জিতে হাসপাতালের ট্যাগ বাঁধা, যেখানে নাম লেখা রয়েছে ‘কিরণ আমির রাও খান’। অন্য একটি ছবিতে দেখা যায় তার ঠোঁট বেশ ফুলে গেছে। কিরণ জানান, কোনো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া বা অ্যালার্জির কারণে তার ঠোঁটের এই অবস্থা হয়েছিল।তবে হাসপাতালেও বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে এই পরিচালককে। অসুস্থতা প্রসঙ্গে কিরণ রাও লিখেছেন, ‘আমি ২০২৬ সালকে উদযাপন করার জন্য একদম প্রস্তুত ছিলাম। কিন্তু আমার অ্যাপেন্ডিক্স আমাকে মনে করিয়ে দিল, এবার একটু ধীরে চলার প্রয়োজন এসেছে। আধুনিক চিকিৎসা পদ্ধতির প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ।’