জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা চলতি বছর তার দীর্ঘদিনের সংসার জীবনের ইতি টেনেছেন। ছয় বছর আগে ভালোবেসে গোলাম মোহাম্মদ ইফতেখার গহিনকে বিয়ে করেছিলেন তিনি। তবে বনিবনা না হওয়ায় গত ১৬ জুন তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে।
সংগীতশিল্পী হৃদয় খান তার তৃতীয় বিয়ের বিচ্ছেদের খবরটি জানান গত ১৯ ফেব্রুয়ারি। ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর পারিবারিকভাবে হুমায়রার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। দীর্ঘ ৭ বছরেরও বেশি সময় পর সেই সম্পর্কে ইতি টানেন এই শিল্পী।
অভিনেতা রাশেদ মামুন অপুর ঘর ভেঙেছে আসলে ছয় বছর আগেই, তবে বিষয়টি এতকাল অগোচরে ছিল। গত ১৪ ডিসেম্বর তার স্ত্রী, সংবাদপাঠিকা মমরেনাজ মোমো বিচ্ছেদের খবরটি প্রকাশ্যে আনেন। এর মাধ্যমে দীর্ঘদিনের আড়ালে থাকা সত্যিটি সামনে আসে।
