শনিবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

বলিউড সিনেমায় আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত

বলিউড সিনেমায় আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত

বলিউড সিনেমায় আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত

নতুন বছরে বলিউড সিনেমাতে অভিনয় করবেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। বলিউড সিনেমার পাশাপাশি একসঙ্গে ৪টি ঢালিউড সিনেমাতেও কাজ শুরু করতে যাচ্ছেন আলোচিত এ অভিনেত্রী। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে এমন সুখবর দেন অভিনেত্রী মিষ্টি জান্নাত। সংবাদমাধ্যমে তিনি বলেন,আমি মোট ৪টি সিনেমাতে সাইন করেছি। নতুন বছরের ২ তারিখ থেকে আবারও শুটিং শুরু হচ্ছে। আমি কোনো সিনেমার নাম বলবো না, তবে নতুন বছরে আমার এমন কিছু লুক আসছে যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন।

মিষ্টি জান্নাত আর বলেন,নতুন বছরে অনেক সিনেমা আসবে। সিনেমা ছাড়াও আমি পার্লার ও বিভিন্ন প্রতিষ্ঠানের লঞ্চিংয়ে যাচ্ছি। তবে এসব ছাড়া আমার আরও একটা কাজ আসছে। সেটা হলো আমি একটা বলিউডের সিনেমা করতে যাচ্ছি। সব মিলিয়ে নতুন বছরে অনেক কিছুই আপনারা দেখতে পারবেন।

প্রসঙ্গত, চিত্রনায়িকার পাশাপাশি একজন চিকিৎসকও মিষ্টি জান্নাত। অন্য চিকিৎসকদের তুলনায় স্বল্পমূল্যে উন্নত চিকিৎসা সেবা দেয়ায় অনেকের রোষানলের পড়েছেন। তবে তাতে ভয় না পেয়ে জনসেবায় আরও পুরোদমে কাজ করতে আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও অংশ নিতে পারেন এ অভিনেত্রী। নতুন বছরে অনেক সিনেমা আসবে। সিনেমা ছাড়াও আমি পার্লার ও বিভিন্ন প্রতিষ্ঠানের লঞ্চিংয়ে যাচ্ছি। তবে এসব ছাড়া আমার আরও একটা কাজ আসছে। সেটা হলো আমি একটা বলিউডের সিনেমা করতে যাচ্ছি। সব মিলিয়ে নতুন বছরে অনেক কিছুই আপনারা দেখতে পারবেন।