বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুস সালাম

তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুস সালাম

তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুস সালাম

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আব্দুস সালামের নেতৃত্বে বিএনপি প্রতিনিধিরা ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

 

সোমবার (২৯ ডিসেম্বর) আজই শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার সময়। 
 
এরইমধ্যে ৩০০ আসনের বিপরীতে ৩ হাজার একশ ১৪টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। আর ঢাকা জেলার ২০টি আসনে তিনশ ৪৪টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে।
 
এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা।
 
সকালে সেগুনবাগিচা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র জমা দেন আব্দুস সালাম। মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা-১৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ।
 
এদিকে, মনোনয়নপত্র জমা দেয়ার সময় ৫ জনের বেশি ব্যক্তি উপস্থিত হলে কিংবা মিছিল ও শোডাউন করলে দেড় লাখ টাকা জরিমানাসহ মনোনয়নপত্র বাতিল করার বিধান রয়েছে।
 
এরপর ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে যাচাই বাছাই। ২১ তারিখ প্রতীক বরাদ্দের পরই প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি। আওয়াী লীগের নিবন্ধন স্থগিত থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না দলটি। এছাড়া, ইসির নিবন্ধিত ৫৬টি দলই ভোটে অংশ নিতে পারবে।