শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জনপ্রিয় অভিনেত্রী শ্রাবণী বণিক প্রয়াত

জনপ্রিয় অভিনেত্রী শ্রাবণী বণিক প্রয়াত

জনপ্রিয় অভিনেত্রী শ্রাবণী বণিক প্রয়াত

দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে যুদ্ধ করেও অবশেষে হার মানলেন অভিনেত্রী । রাজারহাটের এক বেসরকারি হাসপাতালে তাঁর জীবনাবসান হয় ৷বছরের শেষে আবারও দুঃসংবাদ বিনোদনের দুনিয়ায় । প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী শ্রাবণী বণিক । দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন । তবে হল না শেষরক্ষা । সোমবার সকাল 8:50 মিনিটে রাজারহাটের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।

 

পরিচালক বাবু বণিক দীর্ঘদিনের বন্ধুকে হারিয়ে শোকস্তব্ধ । সামাজিক মাধ্যমে তিনিই জানিয়েছেন অভিনেত্রীর মৃত্যুর খবর । ইটিভি ভারতকে তিনি বলেন, "অনেক লড়াই করল । আর পারল না । ওর ছেলেমেয়ে অনেক চেষ্টা করেছে মাকে ভালো রাখার । আজ আর কিছুই ভালো লাগছে না ।" বাবু বণিক জানিয়েছেন, অভিনেত্রীর মরদেহ টেকনিশিয়ান স্টুডিয়োয় আনা হবে না ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমা অর্থাৎ ফুসফুস ক্যানসার এবং মেটাস্টেসিসে ভুগছিলেন অভিনেত্রী শ্রাবণী বণিক । এর চিকিৎসার খরচ কম নয় । প্রয়োজন ছিল আরও 12 লক্ষ টাকার । মায়ের চিকিৎসার জন্য সোশাল মিডিয়ায় আর্থিক সাহায্য চেয়েছিলেন শ্রাবণীর ছেলে অচ্যুত আদর্শ । ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও কিউআর কোড শেয়ার করেছিলেন অচ্যুত ।