শনিবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

চিত্রনায়িকা পলি সহ ফিল্ম ক্লাবের নির্বাচনে কে কে জিতলেন?

চিত্রনায়িকা পলি সহ ফিল্ম ক্লাবের নির্বাচনে কে কে জিতলেন?

চিত্রনায়িকা পলি সহ ফিল্ম ক্লাবের নির্বাচনে কে কে জিতলেন?

 

ঢাকার চলচ্চিত্রাঙ্গণের আলোচিত নায়িকাদের একজন পলি। নব্বই দশকের শেষভাগে তিনি ঢাকাই সিনেমার ব্যস্ত ও চাহিদাসম্পন্ন নায়িকা ছিলেন। দীর্ঘদিন পর্দায় নিয়মিত না থাকলেও বর্তমানে স্বামী ও সন্তানসহ রাজধানীর গুলশানে বসবাস করছেন। চলচ্চিত্রসংক্রান্ত বিভিন্ন আয়োজনে তিনি এখনও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকেন। সম্প্রতি পলি নতুন এক কারণে আলোচনায় এসেছেন। বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে জয়ী হয়েছেন তিনি। সামসুল আলম-জাহাঙ্গীর সিকদার পরিষদ থেকে ২৪০ ভোট পেয়ে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন এই অভিনেত্রী। পরিষদ থেকে সামসুল আলম ও জাহাঙ্গীর সিকদারসহ মোট সাতজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। অপরদিকে, লায়ন নজরুল ইসলাম-অপূর্ব রায় পরিষদ থেকে অপূর্ব রায়সহ চারজন প্রার্থী জয় লাভ করেন। নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সর্বাধিক জনপ্রিয়তা দেখিয়েছেন অপূর্ব রায়। খুলনার সন্তান পলির চলচ্চিত্রে অভিষেক ঘটে ২০০১ সালে, প্রয়াত নায়ক মান্নার সঙ্গে ‘ফায়ার’ সিনেমায় প্রথমবার অভিনয় করে। চলচ্চিত্রটি পরিচালনা করেন মোহাম্মদ হোসেন এবং মুক্তির পর দর্শকের নজর কাড়ে। এরপর টানা ১১৩টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। চলচ্চিত্র জীবনে পলি মান্না, রুবেল, অমিত হাসান, শ