রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রকে কুপিয়ে হত্যা, আটক -১

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রকে কুপিয়ে হত্যা, আটক -১

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রকে কুপিয়ে হত্যা, আটক -১

সিরাজগঞ্জ শহরে সিএনজিতে বসে থাকা অবস্থায় বৈষম্যবিরোধী এক কলেজ ছাত্রকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে দূর্বৃত্তরা। রোববার বিকালে শহরের চৌরাস্তা মোড়ের বাহিরগোলা রোডে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। নিহত আব্দুর রহমান (২০) শহরের সয়াধানগড়া খানপাড়া মহল্লার রেজাউল করিমের ছেলে ও সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারী কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। নিহত আব্দুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য ছিলেন।

সিসিটিভি ফুটেজে দেখাযায়, একটি সিএনজি চালিত অটোরিকশায় বসে ছিলেন আব্দুর রহমান। এ সময় সামনে ও পেছন থেকে কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে আব্দুর রহমানকে আঘাত করে পালিয়ে যায়।

আব্দুর রহমানের চাচা সোহাগ বলেন, “সন্ধ্যার দিকে হাসপাতাল থেকে ফোন দিয়ে জানানো হয়, আব্দুর রহমান সেখানে ভর্তি আছে। আমরা দ্রুত হাসপাতালে গিয়ে দেখি, সে মারা গেছে। তিনি আরও বলেন,যতটুকু জেনেছি, কয়েক যুবক তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কারা কী কারণে মেরেছে, আমরা তা বলতে পারছি না।”

এবিষয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, “ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। সে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তবে কী কারণে হত্যা করেছে, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছেB